ওবামা-সমর্থকদের বিজয় উদ্যাপন।


প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছিল দিনগুলোপ্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহদিনে ২০ ঘণ্টা কাজ করছিলামকিন্তু শিকাগোর নির্বাচনী শোভাযাত্রায় পৌঁছাতেই সব ক্লান্তি উবে গেল নিমেষেনিজেকে মনে হচ্ছিল নতুন উদ্যমে উজ্জীবিত আর কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য পুরোপুরি তৈরিমনে পড়ল, ২০০৮ সালের নির্বাচনের সময়েও ঠিক এই অনুভূতিই কাজ করছিল
সবাই তখন ফলাফল শোনার জন্য অধীরঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর কেটেছে মোটর শোভাযাত্রায়ওবামার বিজয়ের আনন্দ উদ্যাপনের জন্য তর সইছিল না কারোরইঅপেক্ষা ছিল, কখন মিট রমনি বোস্টনের মঞ্চে আসবেনযুক্তরাষ্ট্রে এটাই প্রথাপরাজিত প্রার্থীই মঞ্চে আসেন আগেতিনি অভিনন্দন জানান বিজয়ীকে
দারুণ উৎকণ্ঠা আর উত্তেজনায় কাটছিল ওবামার একনিষ্ঠ সমর্থকদের সময়বিজয় নিশ্চিত হতেই উৎকণ্ঠা রূপ নিল উচ্ছ্বাসেবিজয়ের আনন্দ যেন উত্থাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল সমর্থকদের ওপরশিকাগোর বলরুম থেকে হোয়াইট হাউসের বাইরে, নিউইয়র্কের জলোচ্ছ্বাস প্লাবিত রাস্তায়, আর টিভি সেটের সামনেসবখানেই ছড়িয়ে গিয়েছিল বিজয়ের আনন্দসবখানেই নেচে-গেয়ে চলছিল ওবামা-সমর্থকদের বিজয় উদ্যাপন
অবশেষে অপেক্ষার পালা ফুরোলশিকাগোর মঞ্চে এলেন যুক্তরাষ্ট্রের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাসঙ্গে স্ত্রী মিশেল এবং দুই মেয়ে সাশা ও মালিয়াসমর্থকদের উল্লাসের জোয়ার এবার বাঁধ ভাঙলসম্মিলিত উল্লাসধ্বনি চলছিল আর তারই ফাঁকে চোখের পানি মুছছিলেন কেউ কেউআনন্দাশ্রু!
আমার ক্যামেরা তখন তৈরিজানা ছিল, ঠিক এই মুহূর্তটাকে যথার্থভাবে তুলে ধরার জন্য কী ধরনের ছবি আমার দরকার
এই নির্বাচনের মাধ্যমে আপনারা আমেরিকার মানুষ আমাদের মনে করিয়ে দিয়েছেন, আমাদের চলার পথ কঠিন, আমাদের সফর দীর্ঘকিন্তু এর মধ্যেও আমরা মাথা তুলে দাঁড়িয়েছিআমরা ঘুরে দাঁড়িয়েছিবলছিলেন বারাক ওবামা
আমরা অন্তর থেকে জানি, আমাদের সেরাটা এখনো বাকিসঙ্গে যোগ করলেন বারাক ওবামা
এদিকে, ছবি তোলা, ছবি সম্পাদনা আর সেগুলো সময়মতো পাঠানোসব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই আমাদেরওবামার বিজয়ী ভাষণের পর মঞ্চে ফিরে আসেন মিশেল ওবামা ও তাঁর দুই কন্যাসঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বিডেন ও তাঁর স্ত্রী 
আমরা হোয়াইট হাউসের ট্রাভেল পুলের ফটোসাংবাদিকেরা (এএফপি, এপি ও রয়টার্সএই তিন বার্তা সংস্থার তিনজন)অবিরত ছোটাছুটি করছিলাম মঞ্চের সামনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেসেরা ছবিটি ক্যামেরাবন্দী করার জন্যপ্রেসিডেন্ট ওবামার বক্তৃতা শেষছবি পাঠানোর জন্য হাতে সময় মাত্র কয়েকটা মিনিটতার পরই আবার ছুটতে হবে মোটর শোভাযাত্রার সঙ্গে যোগ দিতে 
আবারও মোটর শোভাযাত্রায় এসে যোগ দিলামপথিমধ্যে প্রেসিডেন্টের পরিবারকে পৌঁছে দেওয়া হলো হাইড পার্কেএখানেই তাদের পারিবারিক বাড়িহোটেলে ফিরতে ফিরতে ভোর চারটাআরও একটা কর্মক্লান্ত দিন পার হলোএবার খানিকটা চোখ বুজতে পারিকিন্তু মনে রাখতে হবে, নয়টা ৪৫ মিনিটে আবারও আসবে ডাকছুটতে হবে আবারওবারাক ওবামা পুননির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এএফ১ বিমানে চেপে আবার ফিরে যাবেন হোয়াইট হাউজেসঙ্গে আমরাও
৬ নভেম্বর, ২০১২

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters