অন্য এক হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে দর্শকদের।


সময়টা এ রকমই হবে, হেমন্ত বা শীতের আশপাশেসেটা বোঝা যাচ্ছে থালায় রাখা কয়েক ফালি মুলা, বাটিতে রাখা ফুলকপি ভাজির উপস্থিতিতেছোট মাছের চচ্চড়ি আর কাচের বয়ামে রাখা আচারও আছে২০০৫ সালের কোনো এক দুপুরে দখিন হাওয়ায় খেতে বসেছেন হুমায়ূন আহমেদদৃশ্যটি ক্যামেরাবন্দী করেছিলেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন
এই ঘরোয়া হুমায়ূন আহমেদকে আর পাওয়া যাবে নাতিনি পাড়ি দিয়েছেন মহাকালের খেয়ায়তাঁর ছবি, তাঁর লেখা, তাঁর চলচ্চিত্রএসব সামনে রেখে গত ১৯ জুলাইয়ের পর থেকেই স্মৃতিতর্পণ চলছে মানুষ হুমায়ূন আহমেদেরতারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার থেকে শুরু হলো অনন্ত জীবন যদিনামে তাঁর আলোকচিত্র প্রদর্শনীজননন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জীবনের নানা মুহূর্ত ক্যামেরায় ধরেছেন নাসির আলী মামুন১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিনএ উপলক্ষে ধানমন্ডির ৬ নম্বর সড়কের গ্যালারি চিত্রকে আট দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে পাক্ষিক অন্যদিন-এর তরফে
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেনসংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নিয়েছিলেন নাট্যজন আলী যাকের, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ করিম, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলামস্বাগত বক্তব্য দেন চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামানআলোকচিত্রী দেশে না থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননিপ্রদর্শনী চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
রঙিন ও সাদা-কালো মিলিয়ে ৮২টি ছবির প্রদর্শনীহুমায়ূন আহমেদের লেখার মতো তাঁর মুখও দেশের আবালবৃদ্ধবনিতার অনেক চেনাপ্রদর্শনীতে সেই মুখচ্ছবি আছে বিভিন্ন ভঙ্গিতেতবে যা সর্বসাধারণের অচেনা, সেই ঘরোয়া হুমায়ূন আহমেদের ছবিও আছে প্রচুরসেটিই এই প্রদর্শনীর বড় আকর্ষণনুহাশপল্লীতে গাছপালার পরিচর্যা করছেন, দখিন হাওয়ায় এক দুপুরে শয়নকক্ষে বিছানায় শায়িত স্ত্রীর ছবি তুলছেন, ছবি আঁকছেন নিমগ্ন চিত্তে, গায়ে চাদর জড়িয়ে শীতের দুপুরে রোদ পোহাচ্ছেন ছাদে, সোফার কুশন মাথার তলায় দিয়ে চিত হয়ে ডুবে আছেন বইয়ের পাতায়, ২০০৫ সালে জন্মদিনে মা আয়েশা ফয়েজ চামচে করে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, নিষাদ-নিনিতকে নিয়ে মেতে আছেন বাগান পরিচর্যায়পাদপ্রদীপের আলোয় থাকা হুমায়ূন আহমেদের এমন অনেক আটপৌরে মুহূর্ত অন্য এক হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে দর্শকদের
এসব ছাড়া আছে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের টুকরোটাকরা দৃশ্যব্যস্ত আছেন শুটিং নিয়েলিখছেনভক্ত পরিবেষ্টিত হুমায়ূন আহমেদ অটোগ্রাফ দিচ্ছেন একুশে গ্রন্থমেলায়আরও আছে আড্ডার ছবিবন্ধু সদ্য প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোসল করছেন নুহাশপল্লীর সুইমিংপুলেমধ্যমণি হয়ে আছেন সেখানেই আয়োজিত কোনো এক গানের আসরেমা, ভাই, পুত্র, কন্যাদের সঙ্গে পারিবারিক ছবিও আছেআরও আছে জীবনের শেষ দিনগুলোতে নিউইয়র্কে চিকিৎসায় থাকার সময়ের ছবিসব মিলিয়ে দর্শকেরা এই প্রদর্শনীতে তাঁদের প্রিয় লেখককে পাবেন অদেখা অজানা অনেক মুহূর্তের অন্তরঙ্গতায়
প্রদর্শনীর ছবিগুলো ইচ্ছা হলে কিনেও নিতে পারবেন অনুরাগীরাছবি বিক্রির টাকা পুরোটাই দেওয়া হবে নেত্রকোনার কুতুবপুরে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠকেএ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টি পরিচালনার জন্য আরও পাঁচ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয় আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে 
প্রায় চার মাস হয়ে গেল ব্যক্তি হুমায়ূন আহমেদ নেইসময় বেশ দ্রুতই চলে যায়, কিন্তু মানুষের মহৎ কাজ অতিক্রম করে যায় সময়ের পরিধিহুমায়ূন আহমেদের কাজও তা পারবেএমন দৃঢ় আস্থার কথাই বলছিলেন প্রদর্শনীতে আসা বিদগ্ধজন ও তাঁর অনুরাগীরা

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters