ঝিনাইদহের মেধাবী স্কুল ছাত্র সাইফ এর হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

ঝিনাইদহের কালীগঞ্জের শিশু একাডেমীর ৩য় শ্রেনীর মেধাবী ছাত্র আরাফাত হোসেন সাইফ এর হত্যাকারী শাকিলের ফাঁসির দাবীতে পৌর সভার ওষূধ ব্যবসায়ী সমিতি কর্ম বিরতি মানববন্ধন ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেছে । মঙ্গলবার সকাল ১১টায় কালীগঞ্জ মেইনবাস ষ্ট্যান্ডে উপজেলার ওষূধ ব্যবসায়ী সমিতি দোকান বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হকের নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গ্রেফতার কৃত হত্যাকারী শাকিলের ফাঁসির দাবীতে স্মারক লিপি প্রদান করেছে। সমাবেশে বক্তব্য রাখেন পৈার মেয়র মোস-াফিজুর রহমান বিজু, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ ।
উল্লেখ্য গত রোববার বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী নূর হোসেন লোটাসের একমাত্র শিশু পুত্র সাইফকে দোকান কর্মচারী শাকিল স্কুল থেকে অপরহরণ করে শ্বাস রোধ করে হত্যা করে। বর্তমানে ঘাতক শাকিল ঝিনাইদহ জেল হাজতে রয়েছে।

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters