পৃথিবীর অন্যতম একটি দৃষ্টিনন্দন সৈকত
পৃথিবীর কোন সৈকতের সাথেই তুলনা চলবেনা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার Fort Bragg শহরে অবস্থিত সৈকত Glass Beach এর সাথে।
গত শতাব্দীর শুরু থেকেই Fort Bragg শহরের স্থানীয়রা বাসিন্দারা তাদের অব্যবহৃত কাঁচ জাতীয় জিনিসের ভাঙ্গা টুকরো এই সৈকতে ফেলে দিত। কালক্রমে এইসব ভাঙ্গা কাঁচের টুকরো প্রশান্ত মহাসাগরের জলের দাপটে এইসব কাঁচের উপর থেকে ময়লা পরিস্কার হয়ে গেলে এই সুন্দর সৈকতের জন্ম নেয়।
১৯৬৭ সালে North Coast Water Quality Board এই সৈকতে কাচ ফেলার উপর নিষেধাজ্ঞা জারী করে, কিন্তু কয়েক দশকে প্রশান্ত মহাসাগরের উত্থাল ঢেউ এই সব কাঁচের উপর থেকে ময়লা পরিস্কার করে নিলে পুরো সৈকত জুড়ে দেখা মিলে ঝলমলে সব কাঁচের টুকরো। এরপর এই সৈকতটি পরিণত হয় পৃথিবীর অন্যতম একটি দৃষ্টিনন্দন সৈকতে।
No comments:
Post a Comment