কুলাংঙার পেজগুলোকে ঝেটিয়ে ফেসবুক থেকে বিদেয় করতে সবার সমন্মিত উদ্দোগ কামনা করছি।

বাহঃ চমত্‍কার! হাস্যকরও বটে। ফেসবুকেও এখন হকারি চলছে!! কি জানি, অধঃপতনের এটাই বুঝি বাকি ছিলো!

চায়না মোবাইলের দয়ায় সবার হাতে হাতে এখন ফেসবুক থাকা অস্বাভাবিক না। যারা এসব করছে সেই নষ্ট মনের অধিকারি/অধিকারিনী গন কখনো কি চিন্তা করছে যে, ছোট বোন/ভাইটি নয়তো কাছের কেউ হয়তো পাশের রুমে মোবাইলে ফেসবুক চালাচ্ছে? তাঁরা ২-১ ঘন্টার জন্য ফেসবুকে ঢুকে কি, ভাল কিছু শিখবে বলে মনে হয়? 

খারাপ লাগে যখন দেখি, এসব লাইক পাগল এডমিনদের নোংরা কর্মকান্ডকে সমর্থন দিচ্ছে কিছু আবাল ছেলে ছোকরা ও লোলুপ কুদৃষ্টিসম্পন্ন পাতি ফেসবুকারগন।

পাঠক, আমরাই কিন্তু পাড়ি এসব কুলাংঙার পেজগুলোকে ঝেটিয়ে ফেসবুক থেকে বিদেয় করতে। তার জন্য সবার একাত্বতা ও সমন্মিত উদ্দোগ কামনা করছি।






No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters