দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গণমাধ্যমের যে সমালোচনা করেছেন, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত যে বক্তব্য দিয়েছেন, তা গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের পথে হুমকিস্বরূপ। খবর ইউএনবির।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘যদি কেউ মনে করেন, গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত খবরে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতেই পারেন। কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত যেভাবে গণমাধ্যমের সমালোচনা করেছেন, তা সত্যিই উদ্ভট।’ তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে সুরঞ্জিতের প্রতি আহ্বান জানান।
ইফতেখারুজ্জামান আরও বলেন, সুরঞ্জিতের এ ধরনের অবস্থান গণতন্ত্র ও বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বৈপরীত্য বহন করে।
১০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, যাঁরা তাঁর ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত এক সাক্ষাত্কারে রেলের বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িচালক আজম খান জানান, রেলের নিয়োগের ৭৪ লাখ টাকা সেদিন সুরঞ্জিতের বাড়িতে যাচ্ছিল।
--------------------------- প্রথম আলো

No comments:
Post a Comment