মেঘনায় ট্রলার ডুবে ২ জনের মৃত্যু
আজ বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলার ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কুমিল্লা জেলার হোমনা থেকে এ যাত্রীবাহী ট্রলার নারায়ণগঞ্জের আড়াইহাজার আসার সময়ে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মেঘনা নদীতে একটি বাল্কহেড ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এক নারী ও ১১ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ দুইজন কর্মচারীসহ বালিবাহী বাল্কহেডটি আটক করেছে। নারায়ণগঞ্জ দমকল বাহিনীর একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।





প্রেসিডেন্টের অন্তবর্তীকালীন তেল মন্ত্রীর দায়িত্ব গ্রহনকে অবৈধ ঘোষণা ইরানের গার্ডিয়ান কাউন্সিল



















প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের অন্তবর্তীকালীন তেল মন্ত্রীর দায়িত্ব গ্রহনকে অবৈধ বলে রায় দিয়েছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। আজ শুক্রবার এ রায় দেওয়া হয়। ইরানের একটি আধাসরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্টকে অবশ্যই একজন অন্তবর্তীকালীন তেল মন্ত্রীর নাম ঘোষণা করতে হবে। তবে তিনি নিজে এ দায়িত্ব গ্রহন করতে পারবেন না। উল্লেখ্য, গত সপ্তাহে মন্ত্রীসভা পুনর্গঠনের অংশ হিসেবে তিনি তেলমন্ত্রী মাসুদ মিরকাজেমীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

ভিয়েনায় অনুষ্ঠিতব্য ওপেকের আগামী বৈঠকে ইরানের অন্তবর্তীকালীন তেলমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ অংশগ্রহন করছেন- একজন সিনিয়র সরকারি কর্মকর্তার এমন ঘোষণার পর এই রায় দেওয়া হল।



শপথ নিলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল-কংগ্রেস জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার রাজভবনে রাজ্যপাল এমকে নারায়ণন তাকে শপথ বাক্য পাঠ করান। শুক্রবার স্থানীয় সময় ১টা ০১ মিনিটে মিলিটারি ব্যান্ডে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে শপথবাক্য পাঠ করেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, মণীষ গুপ্ত, সুব্রত মুখার্জি, আবদুল করিম চৌধুরী, সাধন পাণ্ডে, উপেন বিশ্বাস সহ সমস্ত মন্ত্রীরা।

পরে তার মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পড়ানো শুরু হয়। এরপর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের স্বাক্ষর করেন। তিনি ছাড়া ৪৪ মন্ত্রী এদিন শপথ নেন। এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৩৭ এবং কংগ্রেসের ৭ জন।

এর আগে আজ দুপুর ১২.৩৫ মিনিট নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটার কিছুক্ষণ আগেই রাজভবনে পৌঁছে যান মমতা। অবশ্য তার আগেই অন্যান্য মন্ত্রীরা রাজভবনে পৌঁছে যান।

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters