সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়িতে গোয়েন্দা পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলিবিনিমিয়ের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে এ খবর জানান।
পুলিশ সূত্র জানায়, আজ দুপুরের দিকে দুটি মাইক্রোবাসে করে আটজন দুর্বৃত্ত গাজীপুরের কাশিমপুর এলাকায় যায়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ খবর পায় যে, তারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাবে। কাশিমপুর থেকে ফেরার পথে আশুলিয়ার ধনাইট এলাকায় গোয়েন্দা পুলিশ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তবে তাদের আটকাতে পারেনি পুলিশ। দুর্বৃত্তদের পালানোর খবর আশুলিয়া পুলিশ ফাঁড়িকে জানানো হয়। তারা আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের আটক করে। আটজনের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেখানে একজন মারা যায়। আহত অন্যজনের অবস্থা গুরুতর। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা জেলা গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের পরিদর্শক শাহিন শাহ পারভেজ প্রথম আলো ডটকমকে বলেন, দুর্বৃত্তদের কাছ থেকে চারটি গুলিসহ একটি রিভলবার, শর্টগানের ১২টি গুলি, তিনটি চাপাতি, চারটি ছুরি উদ্ধার করা হয়েছে। -------------------- প্রথম আলো

No comments:
Post a Comment