পশ্চিমবঙ্গের এক কবি লিখেছিলেন ’নার্স সুন্দরী হলে অর্ধেক অসুখ এমনিতেই সেরে যায়।’ এবার সুইডেনের গবেষকরা বলছেন, হাসপাতালের স্থাপত্যশিল্প, ভেতরের সাজসজ্জা ও পরিবেশ সুন্দর হলে রোগীর শারীরিক ও মানসিক অসুখ দ্রুত সেরে যায়। আগামীতে আপনি যদি কোনো ধরনের অসুখে পড়েন, তাহলে চোখ বন্ধ করে আপনার শহরের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা নিতে চলে যাবেন। দেখবেন দ্রুত আরোগ্য লাভ করছেন। এক গবেষণা শেষে গবেষকরা এ ধরনের পরামর্শ দিয়েছেন।
সুইডেনের ইউনিভার্সিটি অব গুতেনবার্গের গবেষকরা তাঁদের গবেষণায় লক্ষ্য করার চেষ্টা করেছেন হাসপাতালের পরিবেশ-পরিস্থিতি রোগীর শারীরিক ও মানসিক অবস্থার ওপর কেমন প্রভাব ফেলে থাকে। এতে তাঁরা লক্ষ্য করেছেন, যেসব হাসপাতালে রয়েছে অত্যাধুনিক স্থাপত্যশিল্প, ভেতরে ওয়ার্ডে কিংবা কেবিনে সুন্দর ডিজাইনের আসবাসপত্র, রোগীর জন্য স্মার্ট পোশাক, বিনোদনের ব্যবস্থা সর্বোপরি ভালো চিকিৎসক, সেসব হাসপাতালে ভর্তি হওয়া রোগীর অসুখ দ্রুত সেরে যায়। গবেষকরা বলছেন, হাসপাতালের পরিবেশ রোগীর স্নায়ু ও মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে।
এ বিষয়ে গুতেনবার্গ ইউনিভার্সিটির স্কুল অব ডিজাইন অ্যান্ড ক্রাফটের গবেষক ক্রিস্তিনা সালক্ভিস্ত বলেন, ‘আমরা রোগীদের সুস্থ করে তোলার বিষয়ে সহায়তা করতে গিয়ে তাঁদের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অনুসন্ধানের চেষ্টা করেছি। আমরা দেখতে চেয়েছি, কিভাবে রোগীরা তাঁদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে।’ তিনি জানান, ভালো হাসপাতালে পরিবেশের পাশাপাশি কোনো রোগীর জন্য নির্দিষ্ট চিকিৎসকের বাইরেও বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ ফিজিওথেরাপিস্ট, নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, আকুপেশনাল থেরাপিস্ট ও নার্সের ব্যবস্থা থাকতে হবে।

No comments:
Post a Comment