এই আটিকেলটি লিখেছেন
Atique Mahmud Nirjhar
চাওয়া যে কত বিচিত্র হতে পারে
হতে পারে কত ভয়ানক
কত মধুর আর দুঃসাহসিক
হতে পারে কতটা খামখেয়ালি......
কখনো ভুলেও আগে ভাবি নি...
কখনও ভয়েও করিনি প্রকাশ ।
কিন্তু না, আজ আমি মুক্ত
ধারিনা কারও ধার,
কারও খাই না, পরিও না ।
করি না পরোয়া কাউকে, দেই না পাত্তা ।
একা এই আমার আজ নেই কোন পিছুটান,
কেউ বলে বেহায়া, কারও ভাষায় বেপরোয়া ।
এই আমি রাখি না চেপে আমার মনের কথা,
কী লাভ যদি রাখলামই ঢেকে হৃদয়ের ব্যাকুলতা !
অনেক তো ছিলাম ভদ্র,ছিলাম অনুগত
ভাল ছেলে, ভাল ছাত্র, কতজনেরই আদর্শ !
এই আমি আজ সব ভেঙেচুরে
লিখতে বসেছি নিজের কথা এক এক করে ।
কেউ নাই বা পড়ল...তাতে কী ?
কে দিল গুরুত্ত, আর কে দিল না
ওসব ভেবেছি অনেক, আর ভাবি না...
ভাবতে চাইও না ।
এই আমি দুর্বিনীত, এই আমি হিংস্র
এই আমি আজ কাটাই রাত্রি বিনিদ্র
এই আমি ক্ষীপ্ত, এই আমি উদাস
এই আমি আজ আর নইত হতাশ ।
উপড়ে ফেলতে চাই চেটেপুটে খাওয়া চাটাইয়ের দলকে
পারলে ঠেকা আমায়, পাঠা তোদের পোষা কুকুরগুলোকে
ভেঙে দেব দানবগুলোর ওই হিংস্র দাঁত
গুঁড়িয়ে দেব ওদের ভয়াল কাল হাত ।
এই আমি আজ ক্ষুব্ধ, অশান্ত,
পারি না স্থির হয়ে থাকতে ঘরে
হয়ে আসে দম বন্ধ ।
এই আমি আজ বড় বেশি বাস্তববাদী
ঠেকে, দেখে, শুনে শিখেছি যে খুবই ।
কল্পনায় দেখি না কাউকে, শুধু চোখের সামনে ভাসে
অনাহারে ক্লিষ্ট মলিন কিছু শিশুর মুখ,
ওদের অনিশ্চয়তা, জীবনের কঠিন বাস্তবতা
নাড়া দেয় আমায় খুব ।
জীবনটা কখনও কঠিন, কখনও সোজা,
ভেবে এত কী লাভ ? ফালতু হিসেব কষা
নেই কোন শান্তি, শুধুই কষ্ট পাওয়া
ভাল তারচেয়ে ওসব একেবারেই ভুলে যাওয়া ।
শোষকদের আমি চিরে ফেলতে চাই
এফোঁড় ওফোঁড় করে,
দালালদের দেব বলি
একটার পর একটা... ধরে ধরে।
সব ভন্ড পিশাচদের চড়াব শূলে
ওদের রক্ত দিয়ে হোলি খেলব দুহাত ভরে,
তারপর স্নান করব, হ্যাঁ; তারপর শান্ত হব ।
কবে ?
যেদিন ফুটপাত বস্তির ঐ দরিদ্র মানুষগুলো
কুড়িয়ে খাবে নাকো আর
তোমার অবহেলায় ফেলে দেওয়া খাবার ।
ওরাও স্বপ্ন দেখবে তোমার মত
তিন বেলা পেট পুরে খাবার, বড় হবার ।
যেদিন হবে না কোন বোন নির্যাতিত আর
থাকবেনা ভেদাভেদ কোন মিথ্যে মর্যাদার ।
দেবেনা কেউ মিথ্যে আশ্বাস,
ভাঙবে না বিশ্বাস, করবেনা উপহাস ।
হ্যাঁ; আমি সেই দিন থামব
সেই দিন ভাবব আরেকবার
বহুদিন আগের আমি'র মত
কী পেলাম জীবনে, আর কী পেলাম না
তার আগে ঘুণাক্ষরেও আর ভাবতে চাইনা
এসব নিয়ে...... চাইনা চাইনা.........মোটেই না ।

No comments:
Post a Comment