সত্যিকারের বিজয়
This post is created by
মাগো, তোমায় ভালোবাসি, তুমি দিয়েছ ভূখন্ড
দিয়েছ আলো, দিয়েছ লাল সবুজের একটা পতাকা,
দিয়েছ সোনার মাটি, দিয়েছ প্রেরণা-আশা
জন্ম মাগো তোমার তরে, তোমার তরেই ভালোবাসা ।
কোথায় যেতাম যদি তুমি না থাকতে ?
কোথায় ঘুরে বেড়াতাম যখন ইচ্ছা খুশি
কোন পথে হাটতাম মনের ইচ্ছায় রা্তেবিরাতে,
যদি নাই থাকতে তুমি?
তুমি দিয়েছ পরিচয়, দিয়েছ পরিণয়,
নিজেকে নিজের মত করে গড়বার সুযোগ,
সব ছেড়ে তাই মা আমি তোমারই কাছে,
এই নদী, ফসলের মাঠ, তরুর মাঝে ।
তুমি ভয় পেয় না মা, আমরা আছি বেচে
৪০ বছর আগে বুকের রক্তে অজস্র প্রাণে
আমরা অর্জন করেছিলাম বিজয়
আজও অম্লান তুমি হদয় মাঝে,
চির অমলিন , তুমি অক্ষয় ।
শুধু ফুল দিয়ে গান গেয়ে শ্রদ্ধা জানাতে নয়,
কিনবা মিছিলে শ্লোগান দিয়েই ভুলে যেতে নয়;
অথবা facebook profile pic বদলে নয় শুধু,
মনেও আজ় তোমার লাল-সবুজের আচল মাগো।
যে দুর্নীতিবাজ, কালোবাজারীরা তোমার
মুখ করেছে মলিন, মুখোশধারী যে লোভীরা
দিয়েছে তোমায় গ্লানি, আমরা , হ্যা আমরা
সেই হায়েনাদের রুখব মা ।
যে দালালদের কলংক নিয়ে তুমি আজও বেচে
আমরা তাদের ছাড়বনা মা।
মানুষ ৪০ বছর পরেও অনাহারে দিন কাটায়,
কেউ পায় না মাথা গুজবার ঠাই,
কাউকে পিটিয়ে মারা হয় প্রকাশ্যে
এই লজ্জা বল রাখি কোথায় ?
কিন্তু এভাবে আর চলবেনা, আমরা দেব না চলতে
আজ আমরা তরুণেরা জেগে উঠেছি,
সব রক্তচক্ষু উপেক্ষা করে,শত বাধা পেরিয়ে
আমরা আনব ছিনিয়ে সত্যিকারের বিজয় ।
তুমি দেখ মা, আমরা আনবই আনব ।

No comments:
Post a Comment