রেলমন্ত্রীর এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ক্ষোভ প্রকাশ





রেলমন্ত্রীর এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, দুই এক জনের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না। রেল ভবন হাওয়া ভবন হবে তা হতে পারে না। আমরা বিরোধীদলের হাতে অস্ত্র তুলে দিতে পারি না। আজ দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। টাকাসহ রেলমন্ত্রীর এপিএস আটকের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্ল্লেখ করে নাসিম বলেন, অবিলম্বে এ দুজনকে চূড়ান্তভাবে বরখাস্ত করে আইনে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তারা বহাল থাকতে পারে না। রেলমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আপনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যদি কলুষিত করতে না চান- তাহলে তাদের আইনের হাতে সোপর্দ করুন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম স্মরণে আয়োজিত সভায়  নাসিম বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় হস্তক্ষেপ হবে না। বিরোধী নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, যদি সাহস থাকে তাহলে সরাসরি আপনাদের প্রার্থী ঘোষণা করে মাঠে খেলেন। জনগণ যাদের ভোট দেবে, তারাই মেয়র হবে।

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters