বিশ্বক্রিকেটে ওয়েস্ট ইনডিজ মিনোজ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তাদেরকে ডেফিনিটলি হালকাভাবে নেইনি! যদিও টেস্ট ম্যাচ দুটোতে ওয়েস্ট ইনডিজ অঘটন ঘটিয়ে ফেলায় পচা শামুকে দুবার আমাদের পা কেটেছে। ক্রিকেটে ওরা ডেফিনিটলি দিন দিন চোখে পড়ার মতো উন্নতি করছে। ওদের দলটা তরুণদের দ্বারা গড়া। ওয়েস্ট ইনডিজ ডেফিনিটলি একটা রিস্কি টিমও বটে। এই তো গত বিশ্বকাপে ওরা আমাদেরই মাটিতে আমাদেরকেই ৫৮ না যেন ৭৮ রানে অলআউট করে গেল। এটা ডেফিনিটলি ওদের উন্নতির লক্ষণ।
ওদের রবি রামপাল আর সুনীল নারায়ণ ছেলে দুটো বেশ ভালোই বোলিং করে, বাঙালি কবি রবি ঠাকুর আর সুনীল গাঙ্গুলির নামের সাথে ছেলে দুটোর নামের মিল আছে। ওদের টিমটা দাঁড়িয়ে গেলে ছেলে দুটো একসময় ডেফিনিটলি কবি রবি-সুনীলদের মতোই খ্যাতিমান হয়ে উঠবে। ওদের ব্রাভো ছেলেটার চেহারার সাথে লারার চেহারার মিল আছে। লারা তো ডেফিনিটলি ছোট দলের এক বড় তারকা ছিল। লারা একপর্যায়ে আমাদের জন্য মাথাব্যথার কারও হয়ে উঠেছিল।
যাই হোক, ওডিআই সিরিজের শুরু থেকেই আমরা সিরিয়াসলি খেলেছি। আমাদের টিম তো ওয়ানম্যান শো না, তাই আমাদের সেরা খেলোয়াড় সাকিবকে ছাড়াও আমরা ম্যাচের পর

ম্যাচ জিতে চলছি। এই সিরিজে ওদের বড় আবিষ্কার ক্রিস হেনরি গেইল, ছেলেটার হাতে স্ট্রোক আছে, নিবিড় পরিচর্যা পেলে ও একসময় আমাদের সোহাগ গাজি বা মাশরাফিকে সাবলীলভাবে খেলতে পারবে বলে আমি বিশ্বাস করি।
কেউ কেউ ওয়েস্ট ইনডিজের ওডিআই স্ট্যাটাস কেড়ে নেয়ার কথা বলছেন। এটা ঠিক যে, আমাদের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের আগেই ওরা অলআউট হয়ে যাওয়ায় খেলার স্পন্সরদের ক্ষতি হচ্ছে এবং স্পন্সররা ওয়েস্ট ইনডিজের পেছনে আর টাকা খরচা করতে চাচ্ছেন না। তাই বলে তাদের ওডিআই স্ট্যাটাস কেড়ে নেবার পক্ষপাতী আমি নই। ওয়েস্ট ইনডিজ নবীন একটি দল। ওদেরকে ডেফিনিটলি সময় দিতে হবে।
তাছাড়া, আমাদেরকে ডেফিনিটলি মনে রাখতে হবে -- ওয়েস্ট ইনডিজ কিন্তু ইনডিয়া না। ইনডিয়া অব্যাহতভাবে বাজে খেলায় ইনডিয়া সফরে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয় বলে আমরা আমাদের দলকে ইনডিয়া পাঠানো বাদ দিয়েছি। ওয়েস্ট ইনডিজ কিন্তু ইনডিয়ার মতো এতটা বাজে খেলে না! আমরা ডেফিনিটলি ওয়েস্ট ইনডিজকে বাংলাদেশে আনব এবং আমরাও ওয়েস্ট ইনডিজে যাব। আমরা ওয়েস্ট ইনডিজের পরিণতি ডেফিনিটলি ইনডিয়ার মতো হতে দিতে পারি না!
আখতারুজ্জামান আজাদ

No comments:
Post a Comment