ডাক্তারী পড়া বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি

আমার অনেক বন্ধু-বান্ধব, সিনিয়র, জুনিয়র আছে যারা বিভিন্ন সরকারী-বেসরকারী মেডিকেলে পড়াশোনা করছে। তাদেরকে আমি কখনো অহংকার করতে দেখি নাই। আজ ফেইসবুকে বেসরকারী মেডিকেল কলেজেরএকজন মেয়ের পোস্ট দেখে মাথায় আগুন ধরে গেলো। মনে হলো এই দুনিয়ায় ডাক্তারী ছাড়া আর ভালো কোন পেশাই নেই। রাগে তার পোষ্টে একটা কমেন্ট করলাম। "আমার ডাক্তারী পড়া বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি"
কমেন্টটা এই রকমঃ
আপনারা অনেক জ্ঞানী, অনেক মেধাবী , অনেক জ্ঞান-গর্বের অধিকারী এটা স্বীকার করছি। আপনাদের বাবার হয়তোবা অঢেল টাকা পয়সা আছে তাই এই ভাব নেয়ার সুযোগ হয়েছে। অবদান আপনাদের ও আছে। জিপিএ-৪ পেলে যে কেউ বেসরকারী মেডিকেলে পড়ার যোগ্যতা রাখে। হয়তবা এই যোগ্যতা অর্জন করতে গিয়ে অনেক পড়াশোনা করছেন, পরিশ্রম করেছেন। পেপারে অনেক পড়ি অনেক গরীব মেধাবিদের সাফল্য। তাদের মেধার প্রশংসা। তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেলে হয়তোবা তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। তার বাপের টাকা থাকলে সেও মেডিকেলে পড়ার সুযোগ পেত। ভাব নেয়ার একটা সুযোগ সেও পেত। দেশ শুধু ডাক্তার দিয়ে চলে না। সব শ্রেণীর মানুষের অংশগ্রহনেই আমাদের এই বাংলাদেশ।শুধু ডাক্তাররাই বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয় নি। সব পেশার, সব শ্রেণীর মানুষের অংশগ্রহন তাতে ছিল। অন্য পেশা কে সম্মান দেয়াই হচ্ছে মহত্ব, শুধু ডাক্তারিই মহত্ব নয়।

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters