আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশের ঐতিহ্য ডাক ব্যবস্থা যখন প্রায় বিলুপ্তির পথে তখন তাকে পুনরুজ্জীবিত করার জন্য এক ব্যতিক্রমধর্মী কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৯ অক্টোবর ২০১১ । বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস থেকে তাদের বাবা-মাকে চিঠি দিয়ে এ কাজের সূচনা করে। নতুন প্রজন্মসহ সবাইকে ডাক ব্যবস্থার মাধ্যমে যোগাযোগে উত্সাহিত করতে তাদের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলে জানায় শিক্ষার্থীরা।
No comments:
Post a Comment