তাদের এমন স্বপ্নকে নষ্ট করার আপনাদের কোনই অধিকার নেই।

আমাদের দেশটা আমাদের ছোট,এখানে সব কিছুরই সীমাবদ্ধতা কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেও এমন অনেক অপচয় সত্যিই কারো কারো জন্য হতাশাই বয়ে আনে।

অপ্রতিরোধ্য মেধাবীদের মেধার এডভাইসমেন্ট এই সীমিত সুযোগের দেশে বড় বেমানান নয় কি?আজকে দেখলাম বুয়েট পড়ুয়া অনেকে এইবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তাদের দুরন্ত মেধার আবার যথার্থ পরিচয় দিয়ে জাতীয় মেধা তালিকায় স্হান করে নিয়েছে। আমার প্রিয় ভাই/বোন সহপাঠীদের উদ্দেশ্যে বলছি- আপনাদের মেধা নিয়ে দেশ বাসী সরকার এমনকি আমাদের সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে বিন্দু মাত্র কোন সংশয় নেই!আপনারা আপনাদের মেধার জোরেই বুয়েটের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। একবার তো আপনাদের মেধার যথার্থ প্রমাণ দিয়েছেনই তো এবারও তা জাহিরের কি দরকার ছিল? আর যদি ডাক্তার হবার এতোই ইচ্ছা থাকত তাহলে গতবার বুয়েটে ভর্তি হয়ে আরেক মেধাবীর বুয়েটের পড়ার স্বপ্নকে নষ্ট করলেন কেন??? এইবার ও সেই একই কাজটি করলেন না? আরেক তরুণের স্বপ্নকে ধুলিস্বাৎ করলেন!আপনার মেধার তীব্র বিস্ফোরণে একটুর জন্যে যাদের মেডিকেল পড়ুার স্বপ্নটা চিরতরে দুঃস্বপ্ন হয়ে গেল তাদের কথা কি ভেবে দেখছেন? এভাবে আর কত শুধু আপনারা নিজেদের স্বার্থটাই ভাববেন? আপনাদের এই আধিখত্য দেখে তাই বলতে বাধ্য হচ্ছি আপনাদের মেধা আছে সত্যি কিন্তু প্রকৃত বিবেক নেই!!!!সবজায়গায় মেধার এভাবে এডভাইসমেন্ট করে কারো জীবনকে আর হতাশার চাদরে জড়িয়ে দিবেন না pls! তাদেরও স্বপ্ন আছে,বুক ভরা আশা আছে। এই সীমিত সুযোগের দেশে তাদের এমন স্বপ্নকে নষ্ট করার আপনাদের কোনই অধিকার নেই।

No comments:

Post a Comment

Coveroo custom phone covers and cases

visitors

free counters